Skip to main content

এক বিড়াল প্রসঙ্গে

এক বিড়াল প্রসঙ্গে
এই আরো এক আমৃত্যু অনিকেত ফক্কড় শিরোমণি,অত্যন্ত উচ্চ মার্গের এক সাধক ফক্কড়,এক ঝপ্পড়ের তলায় একের বেশি দুই রাত পরপর যাপন করেন না - 'ঢলতা পানি রমতা ফকির'। মানুষের মাঝে থেকেও সর্ব বন্ধন মুক্ত। সবার ভালবাসা নেন, সবাইকে প্রেম বিলোন, তারপর পাখির মতো ডানা মেলে সব জল ঝেড়ে উড়ে যান, পিছনে ফিরে তাকানও না একবার, আজও মুক্ত... জীবনে সাধনা বলতে দুই, অজগর ব্রত ও পঞ্ছি ব্রতের মতো দুইখানি ভয়ঙ্কর ব্রত। অজগর ব্রত অর্থাৎ ময়াল সাপের মতো কারোর কাছে খাদ্য ভিক্ষায় যাবেন না, যেদিন যেটুকু খাবার এর সাথে মুখোমুখি হবে সেটুকুই সেদিনের সেবা, নতুবা উপোস। আর পঞ্ছি ব্রত অর্থাৎ আজ যেটুকু জোটে সেটুকু আজই খেয়ে বিলিয়ে শেষ করতে হবে, কালকের জন্যে রাখা চলবে না। বলা বাহুল্য এতেও তার স্বাস্থ্যের ক্ষতি হয়না কখনো। 
সকালে দরজা খুলেই দেখি আজ আমার দ্বারের পাশে পথে বসে আছেন মুখে চোট নিয়ে, কোথাও কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন বোধ হয়, ভগ্ন হৃদয়ে মনুষ্য সঙ্গ করতে এসেছেন একটু। পায়ে মুখ ঘষে মিউ মিউ ভাষায় কত কথা জানালো, হাত আঁকড়ে ধরে ওর করুন কাহিনী ব্যক্ত করল, আমার চারপাশে ঘুরে ঘুরে কয়েকবার পরিক্রমা করে আমার ব্যাপ্তিটুকু অনুধাবন করে নিল বুঝি। আমার দুই পায়ের মাঝে মাথা গুঁজে জানাতে চাইল মনুষ্য সঙ্গ ওর কত প্রিয়। তারপর পাশের বাড়ির কাকিমার দেখা পেয়ে চলে গেল গোটা ব্যাপারটা তাকেও খুলে জানাতে বোধ হয়...

Comments

Popular posts from this blog

ভবঘুরের অনাহুত ভবঘুরে অতিথি সম্পর্কে

বুকের কোণে একটু হলেও কেমন যেন করে! একের পর এক ভবঘুরেদের সাথে কয়েকটা দিন রাত ভাগ করে নিয়ে, আবার তাদের নিজের নিজের পথে হাত দেখিয়ে রওনা করিয়ে দিতে! কিন্তু কিই বা আর করা যাবে, পথিকের সম্পূর্ণতা রাস্তায়! যারা যেখানে সুন্দর! এমন প্রত্যেকটা মিলনে যেন পার হয়ে যাচ্ছে একটা একটা করে আস্ত জীবন আমার! দিনের শেষে জীবনও তো তাই, এক অস্তিত্বহীন মহাশূন্য থেকে আরেক অস্তিত্বহীন নিঃশেষ শূন্যতার মাঝে কয়েকটা দিন বই তো কিছু নয়! পথিকের পথে এক প্রহরের গাছের ছায়া ছাড়া আর কিই বা... আজ যে গেল তার জায়গা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে নেবে অন্য কেউ! মেক্সিকান গেল, স্প্যানিশ এলো, স্প্যানিশ গেল, ফ্রেঞ্চ এলো, তাও আবার যুগলে , ফ্রেঞ্চ যাচ্ছে, আরেক ফ্রেঞ্চ আসছে, এককে... এভাবেই জীবনের রং, রস, রূপ চুষে চুষে খাচ্ছি আমি ঘরের কোণে বসে বসে! সব ভবঘুরের গল্প বাজারে বসে শোনাতে ভালো লাগে না! কিছুটা ঘটে যায় অন্তরের নিভৃত কোণে, সেটুকু নিয়ে ওদের ফেলে যাওয়া ফাঁকা ঘরের কোণায় বসে কিচ্ছুক্ষন একা সময় কাটাতেই মন চায়! মনকে পোর্টেবল স্টোভে ট্রাভেলিং কুকওয়ারে, সযত্নে লালিত মুহূর্তের তেলে ফেলে নেড়ে চেড়ে রাঁধার মতো! এ খাদ্য কি হজম হবে পেটে, নাকি আ...

লেখা ৭

আমার ঈশ্বর নেই মহাবিশ্ব মহানিয়ম আছে, আমি ঈশ্বরের উপাসক নই, ঈশ্বর প্রাপ্ত হয়ে ঈশ্বরে বিলীন হওয়ার অভিলাষী ও নই, আমি এই দুই পক্ষের মাঝামাঝি নিরপেক্ষ তৃতীয় পক্ষ, আমি ঈশ্বরকে ভালবাসিনি, ঈশ্বরের ভালবাসা চাইওনি, ভূত এবং ঈশ্বর এই দুই পক্ষের সাথেই আমার সম্পর্ক হয়ে এসেছে চির লেনাদেনা বিহীন। তবুও মহাবিশ্বের সেই supreme set of rules কি আমাকে ছেড়ে গেছে কি? যায়নি তো! ধরাও দেয়নি... ভালবাসা না বাসার, খাঁটি আর ফাঁকি এদের মধ্যেই তো নাকানি চোবানি খাওয়াচ্ছে আমৃত্যু... ভান্ড ভর্তি ব্রহ্মান্ড নিয়ে ফাঁকি আর বাকির মাঝখানে ডুবে ডুবে জল গিলছি, গিলে গিলে তলাচ্ছি অতলে, চেনা শেষ হলেই তো দাঁতে জিভ কামড়ে রাখা গৃহিনীটির পায়ের তলায় গিয়ে সানন্দে শয্যা গ্রহণ করব.. আর কাল সবাই তার পুজো চড়াবে।

In an open relationship

রাত বারোটা পেরিয়ে গেছে, পেরিয়ে গেছে হরতাল, পেরিয়ে গেছে রাষ্ট্র মেরামত করতে 'men at work' নোটিস লাগানোর সময়, এবার কথা বলবো.... আজ হইতে আমার এই পঞ্চেন্দ্রীয় আর দশ জ্ঞানেন্দ্রীয়কে মুক্ত করলাম, এবার থেকে হা পিত‍্যেশ করে বসে থাকবো আকাশ পানে চেয়ে কখন পড়বে স্বাধীনতা টপকে আমার বার করে থাকা জিভে, আমার হোমিওপ্যাথি ওষুধের চিনির গোলা খালাসীটোলার স্পিরিটে ভিজে। টিশার্ট, জিন্স খুলে উলংগ হয়ে বসলাম রাস্তায় মুক্ত হয়ে, ঘোর অঘোর এর ফাঁদ দেখতে কখন শালা আসবে মুক্তি আসবে আমার দেহে! খুলে রাখলাম নিজেকে হাড় পাঁজর বার করে করোটির অর্ধেক উম্মুক্ত করে... এর পর থেকে আর ভালোবাসা ফেরাবো না অভিশাপবদ্ধ হয়ে... বুকে রাগ এলে ঘুষি মেরে মুখ ফাটিয়ে দেওয়ার আগে দুইবার ভাববো না... চোখের তলায় কালি ভরা ফোলা নিয়ে বাঞ্চোত পরদিন মেসেজ করবি... জিগেস করে জেনে নিবি কি ছিল তোর অপরাধ! তার পরে আমি আরেকটা কবিতা লিখবো... কবিতা লিখতে লিখতে গদ্য হয়ে যাবে, তোর গলা জড়িয়ে ধরে দু ফোঁটা চোখের জল ফেলে কেঁদে নেবো! অল্প দু ঘা মার খেয়ে বেঁচে গেলি বেহায়া... শুধরে যা! নয়তো আরেক বার যদি আগুন জ্বলে ওঠে প্রাণে বাঁচবি না সেদিন....